Showing posts with label লিভার. Show all posts
Showing posts with label লিভার. Show all posts

Tuesday, September 30, 2014

Health Care Post 2014 8 O

1) মনোচিকিৎসক গেইল সালজ যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে একটি অনুষ্ঠানে বলেন, স্মার্টফোনের ব্যবহার শিশুদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে বয়সে শিশু তার শব্দসম্ভার সমৃদ্ধ করবে, কথা বলা ও অন্যের কথা শুনে তা বোঝার বিষয় রপ্ত করবে, সে বয়সে এ যন্ত্রের ব্যবহার তার দক্ষতা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সালজ আরও বলেন, স্মার্টফোনের পেছনে শিশু যে সময় ব্যয় করে, সে সময়টায় মুক্তভাবে চিন্তা করার সুযোগ হারায়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।